সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া বেপারী পাড়া এলাকার বাসিন্দারা রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। (বিআরএস) নকশায় ১২ ফুটের রাস্তা চিহ্নিত থাকলেও বাস্তবে ভাঙন ও দুই পাশের দখলদারির কারণে আজ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত বিলীন হওয়ার পথে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নকশায় রাস্তার অস্তিত্ব থাকলেও দীর্ঘদিনের সংস্কারের অভাব, এলাকার প্রভাবশালীদের পুকুরের ভাঙ্গন এবং রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে বাড়ীঘর গড়ে ওঠায় ১২ ফুটের রাস্তাটি এখন সংকুচিত হয়ে ৪ ফুটে পরিণত হয়ে যানবাহন চলাচলসহ জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-জলে একাকার হয়ে যায় পুরো এলাকা।

​এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি চরমে।
অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া বা গর্ভবতী নারীদের স্থানান্তরে তীব্র অসুবিধা সৃষ্টি হয়েছে। অসুস্থদের সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় ঝুঁকি বাড়ছে। বৃষ্টি-বাদলের দিনে শিশুরা স্কুলে যেতে পারে না, ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। রাস্তা খারাপ হওয়ার কারণে এলাকার ছেলেমেয়েদের বিয়ে-সাদি দিতেও সমস্যা পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

​গরীব ও অসহায় ভ্যান এবং অটোচালকেরা তাদের যানবাহন বাড়িতে নিয়ে যেতে পারেন না, যা তাদের জীবিকা নির্বাহে সরাসরি প্রভাব ফেলছে।
​প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন
​এলাকাবাসী এই মারাত্মক জনদুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছেন। তারা চান, দ্রুত নকশা অনুযায়ী রাস্তাটি পুনরুদ্ধার ও সংস্কার করে জনচলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে বালিয়া বেপারী পাড়ার মানুষ একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৮   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র ঈদুল আজহা
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়: প্রতিমন্ত্রী
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ