ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অসাধু উপায়ে মাছ শিকারের সময় রুবেল মন্ডল নামের এক মৎস্য শিকারীকে আটক করে স্থানীয় প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার যমুনা নদীর কুলকান্দি ইউনিয়নের মুরাদাবাদ ঘাট এলাকায় যমুনার শাখা নদীতে এই ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, প্রজাপতি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে রুবেল মন্ডল বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় স্থানীয় সচেতন জনগণ তাকে হাতেনাতে আটক করে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করে।

​ঘটনার পরপরই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অসাধু উপায়ে মাছ ধরার অপরাধে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক অভিযুক্ত রুবেল মন্ডলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মো, রেজুয়ান ইফতেকার।

​একই সাথে রুবেল মন্ডলের মাছ শিকারের কাজে ব্যবহিত নৌকা, ব্যাটারি এবং ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালসামানাদির আনুমানিক বাজার মূল্য ৬৬ হাজার টাকা।

​এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন সহ নৌ পুলিশের সদস্যরা। জব্দকৃত সরঞ্জাম বর্তমানে নৌ পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:২০   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র ঈদুল আজহা
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়: প্রতিমন্ত্রী
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ