রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার

প্রথম পাতা » গাজীপুর » রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন।

আজ গাজীপুর সিটির ছয়দানায় মালেকের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না, চাই জনগণের ভোটাধিকার। শহর থেকে গ্রাম পর্যন্ত সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার।

হাজী আব্দুস ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আজিজুল হক, রাজু মাস্টার, তাজুল ইসলাম বেপারী, শফিউল্লাহ খান বকুল, মো আবুল কালাম, শফিকুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৪   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ