মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম।

তিনি বলেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে কাজ করতে পারি।

আজ শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দেবে, রাজনীতি করার সময় যে যার দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক বিষয়ে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার, ‘রয়েল কোচ’ বাস সার্ভিসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩০   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ