সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে, গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩২   ২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ