বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি

নারায়ণগঞ্জের বন্দরের সিটি কর্পোরেশনের ১০০ ফুটের প্রশস্ত সড়কটি যেন এখন ময়লার ভাগাড়। স্থানীয় লোকজন ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা তাদের আবর্জনা প্রতিনিয়ত ফেলছেন সড়কটির উপর।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে শতফুট প্রশস্ত সড়কটি ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাও দায়ি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও সময়মতো আবর্জনা পরিষ্কার না করায় সড়কটির প্রায় ৫০০ মিটারজুড়ে আবর্জনার স্তুপ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। পড়তে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতেও।

এমনকি সড়কটির বড় একটি অংশ বিভিন্নজন দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফলে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় লোকজন বলছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে এ সমস্যা আরও প্রকট হয়েছে।

স্থানীয় এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই। কিন্তু এগুলো রক্ষাবেক্ষণের কোন বালাই নেই। পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম করে না। যে কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকে। এই সমস্যার সমাধান কেউ করছে না।”

বাংলাদেশ সময়: ২২:২২:৫০   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ