জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে ছয়জনকে আসামি করে ১৯ বছরের এক নারী মামলাটি করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।

আসামিদের বয়স অনুর্ধ্ব ৩০ বছর। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি ওসি।

ভুক্তভোগী নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, এক আসামি ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ২০১৭ সালে এক আসামির কাছ থেকে চার লাখ টাকা ধার করেন ভুক্তভোগীর মা। ওই টাকা বিভিন্ন ধাপে ২০২২ সালেই পরিশোধ করা হয়ে যায়। কিন্তু বন্ধকের সময় লিখিতভাবে নেওয়া নন-জুডিসিয়াল স্ট্যাম্পটি ফেরত দিচ্ছিলেন না পাওনাদার।

শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে নারীকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি ধর্ষণ করে। বাকিরা সহায়তা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর বলেন, “ধর্ষণের পর নারীকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেওয়া হয়। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।”

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৫   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ