আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) দুই সদস্যের এক প্রতিনিধিদল। আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩২   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ