ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ছোট্ট কোনো দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবে, এটা সঠিক নয়। টেলিভিশনে তেল উদ্ধারের নাটক প্রচার করা হয়, মানুষ বাহবা দেয়। কিন্তু তাতে বাস্তবে কোনো কাজ হয় না। দেখানো হয় মুদি দোকানদারই সব কারসাজির মূল, কিন্তু প্রকৃত দোষীরা রয়ে যায় আড়ালে। আমরা সেই প্রকৃত দোষীদের সনাক্ত করতে চাই । কারণ ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেয়া হবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোক্তার স্বার্থে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা-বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব। আর তা বাস্তবায়নে সরকারের কোনো ঘাটতি নেই। তিনি ডিও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে আপনাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই।

শেখ বশিরউদ্দীন বলেন, দিন শেষে আমরা সবাই ভোক্তা। তাই খুব স্বাভাবিকভাবেই আমি ও আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করব। দেশের মানুষের যা প্রয়োজন, সেটিই করব। সে কাজে আপনারা সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। সেই পদক্ষেপ কার পক্ষে বা বিপক্ষে যাবে, তা বিবেচনা করা হবে না।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রচলিত রীতিতে পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হয়, কিন্তু এ ধরনের অভিযান খুব একটা সফল হয় না। তাই পণ্যের সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপ, উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাইকে নজরদারির আওতায় আনা হবে। তেলের বাজার অস্থির করার পেছনে মিল মালিকেরা, ডিও ব্যবসায়ীরা বা উভয় পক্ষই জড়িত থাকতে পারেন।

সভায় ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৩   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ