নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে যৌথ অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে যৌথ অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে যৌথ অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সদর উপজেলায় পরিচালিত এই অভিযানে উপজেলার পাগলা তালতলায় মেসার্স নিপুন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. রাসেল মাহামুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১১(খ) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫(২) ধারায় ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানের সময় বালুঘাটের মালিকদের সতর্ক করা হয়, নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত সড়ক নির্মাণে নিয়োজিত এস ডি এল কিউ অ্যান্ড সি এস আই জে ভি কম্পানির এনভায়রনমেন্টাল সেফটি অফিসার মো. লিটনকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, ‘নগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের কঠোর অবস্থানই দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।’

বাংলাদেশ সময়: ২৩:১৮:০১   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আযহা উদযাপন
ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ
লোকসংগীত শিল্পী লাইলীকে আর্থিক সহায়তা দিলেন ফরিদপুর জেলা প্রশাসন
সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী
ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
বোয়ালমারীতে বাথরুম তুলতে গেলে দরিদ্র মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ