রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি

জামালপুর প্রতিনিধি : রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান লিটন এর ছেলে তাওসিফ রহমান সুমন (১৬)কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলছে গভীর শোকের মাতম।

​নিহত তাওসিফ রহমান সুমনের পৈতৃক নিবাস সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামে। তিনি বিচারক মোহাম্মদ আবদুর রহমান লিটন ও তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসি’র পুত্র। রাজশাহী শহরের ডাবতলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই বিচারক পরিবার।

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ডাবতলা এলাকার ‘স্পার্ক ভিউ’ নামের দশতলা ভবনের ৫ তলার ফ্ল্যাটে ঢুকে ঘাতক লিমন নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

​এ ঘটনায় পুলিশ ঘাতক লিমন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। লিমন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের পুত্র।

​নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই সরিষাবাড়ী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

​বিচারকের ভাই মনির উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে তাওসিফ রহমান সুমনের মরদেহ রাজশাহী থেকে সরিষাবাড়ী পৌঁছলে শুক্রবার রাতেই পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজের পর চকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​উপজেলার শোকার্ত সাধারণ মানুষ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

​পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত ও নৃশংস বলে উল্লেখ করে এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৫:০০   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ