লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আন্দোলন অব্যাহত রাখবে ৮ দল: গোলাম পরওয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আন্দোলন অব্যাহত রাখবে ৮ দল: গোলাম পরওয়ার
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আন্দোলন অব্যাহত রাখবে ৮ দল: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সমমনা আট দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। প্রশাসনের বহু জায়গায় এখনো দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব–প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।’

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়য়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে। লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আমাদের (আট দল) কর্মসূচি অব্যাহত থাকবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের মূল দাবি তিনটি এখনো অপূর্ণ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দোষীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত রয়ে গেছে। এসব ইস্যুতে আট দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি ঠিক করে ঘোষণা দেবে।’

গণভোটে সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিশনের যে মূল সংস্কারগুলো রয়েছে, সেগুলোর পক্ষে আমরা শুরু থেকে আছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:২১:০৫   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ