অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে: রিজভী
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে: রিজভী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৃদ্ধ আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এ নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের আইনগত ভিত্তি নেই। ভোটের সাথে একসঙ্গে গণভোট হোক সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে।’

তিনি বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন। যে চুক্তি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক চুক্তি রয়েছে যেগুলো নিয়ে সরকার ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সে পথে হাঁটছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এদিকে দেশের মানুষ না খেয়ে রয়েছে, দেশজুড়ে ডেঙ্গু চিকনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলু চাষিরা আলু নিয়ে ভোগান্তিতে রয়েছে সরকার এদিকে নজর না দিয়ে বৈদেশিক চুক্তি নিয়ে ভাবছে। দেশের মানুষের কথা চিন্তা না করে তাদের সমস্যার সমাধান না করে অন্যকিছু করা ঠিক হচ্ছে না।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমিন আতিকুর রহমান রুমেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৮   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ