যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের

নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, দিন-দিন মাদকসেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে স্কুল- কলেজের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের এ আগ্রাসন থেকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপশি মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মু. মাসুদ রানাসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ