নারায়নগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়নগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



নারায়নগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নারায়নগঞ্জে জেলার নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ এবং রাষ্ট্রের দর্পণ বলা হয়।

জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নবাগত জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও সাংবাদিকতা একে অপরের সহযোগী। তিনি জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৭   ২৪০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ