প্রথমবারের মতো রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট

প্রথম পাতা » খেলাধুলা » প্রথমবারের মতো রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



প্রথমবারের মতো রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে শুরু হয়েছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট। সারা দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬ শতাধিক গলফার তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

৯ হোলের পার-৩৬ গলফ কোর্সে প্রথম দিন অংশ নিয়েছেন ১০০ জন গলফার। তাদের মধ্যে ২৫ জন নারী ও ৫ জন জুনিয়র গলফার।
তিন দিনে সব গলফারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চারটি বিভাগ—সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস—এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

আজ (বুধবার) প্রতিযোগিতা শুরু হলেও শনিবার শেষ দিনের সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। এরপর বিকেলে পুরস্কার বিতরণ করবেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল রেজাউল মজিদ।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৪   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ