ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১৫ - ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর।
১৮১৮ - ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৭ – ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৪০ – হাঙ্গেরি ত্রিদলীয় চুক্তি স্বাক্ষরকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয়।
১৯৪৫ - ন্যুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু।
১৯৬২ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।

জন্ম

১৭৫০ - টিপু সুলতান, ভারতীয় স্বাধীনতাকামী বীরপুত্র।
১৮৩৭ - লিউনি ওয়াটার ম্যান, ফাউন্টেন পেন বা ঝরনা কলমের আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী।
১৮৫৮ - সেলমা লাগেরল্যোফ, নোবেলজয়ী সুইডিশ লেখিকা।
১৮৭৩ - উইলিয়াম কোবলেন্টজ, আমেরিকান পদার্থবিদ।
১৮৮৯ - এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিদ।
১৮৯৩ -আন্দ্রে ব্লোচ (গণিতবিদ)।
১৯০১ - ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা প্রখ্যাত ভারতীয় সাবেক কুম্ভমেলার প্রেসিডেন্ট, বাঙালি নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।
১৯১৫ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
১৯২০ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতিমান অভিনেতা।
১৯২৩ - নাডিন গর্ডিমার, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক।
১৯৩২ - সুফিয়া আহমেদ, বাংলাদেশি শিক্ষাবিদ ও ভাষাসৈনিক।
১৯৬২ - রাজকুমার হিরানী, ভারতীয় পরিচালক।
১৯৬৩ - টিমোথি গাওয়ারস, ফীল্ডস মেডাল বিজয়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।
১৯৬৬ - সুমন মুখোপাধ্যায়, বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

১৯১০ - লিও তলস্তয়, খ্যাতিমান রুশ লেখক।
১৯৩৯ - দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।
১৯৮৪ - কবি ফয়েজ আহমদ।
১৯৯৯ - আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৯৯ - সুফিয়া কামাল, বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখক ও নারীবাদী।
২০১০ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
২০২২ - ঐন্দ্রিলা শর্মা, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।

অন্যান্য

বিশ্ব শিশু দিবস

বাংলাদেশ সময়: ১১:২৩:৩৯   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ