সরিষাবাড়ীতে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোটার মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোটার মতবিনিময়
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোটার মতবিনিময়

জামালপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ভূমি অফিস সংলগ্ন বালুমাঠ এলাকায় ডোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে থাকার জন্য অনুরোধ করেন।

তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনে সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্রী প্রবীর কুমার পাল, নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শহিদ,​ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আল আমিন, ​ইউনিয়ন যুবদলের সভাপতি ছালে আকরাম খান পল্লব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন​, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সবুজ পারভেজ

​থানা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম​ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন সুমন
​ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৮   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ