কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা

নতুন বাংলাদেশ গড়ে তুলতে জেলার চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তারুন্য নির্ভর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলীর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামসুদ্দীন এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি।

সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন, মানবিক রাষ্ট্র গঠন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘তরুণ সমাজই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মানবিক গুণাবলি, দায়িত্ববোধ, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাধারা জাতিকে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি’।

সভায় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তরুণদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও একটি মুক্ত আলোচনা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের স্বপ্ন, লক্ষ্য এবং সমাজ পরিবর্তনের ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই, প্যামপ্লেট, ট্রেনিং তথ্যাবলি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪০   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ