এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে : সচিব আলেয়া আক্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে : সচিব আলেয়া আক্তার
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে : সচিব আলেয়া আক্তার

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজি স্থানীয়করণে সব অংশীদারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে এসডিজির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এসডিজি’র স্থানীয়করণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, এসডিজি স্থানীয়করণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদাকে সামনে নিয়ে আসা এবং সে আলোকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। স্থানীয় সংস্কৃতি, পারিপার্শ্বিকতা ও চাহিদা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নিজের কাজের জবাবদিহি করতে হবে। সম্পদ ও সুযোগের সীমাবদ্ধতার মাঝেই আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্ববোধের জায়গা থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সফলতা অর্জন সম্ভব। এসময় তিনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সিলেটে পতিত জমি শতভাগ আবাদ, চা বাগানের শিশুদের শতভাগ শিক্ষার আওতায় আনা এবং পর্যটক বাড়াতে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজি সেলের ডেপুটি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট মো. আলমগীর হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ