ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

শুক্রবার সকাল ও দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে নরসিংদীর মাধবদী।

এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। দুপুর পৌনে ২টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে যান এবং আহতদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত থাকাকালীন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের স্বাস্থ্য পরীক্ষা ও খোঁজখবর নেন। এ ছাড়া তিনি ঢাবি শিক্ষার্থী ও নরসিংদীতে নিহত শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৩৯ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক শিশু নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৮   ২০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ