ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

প্রথম পাতা » চট্টগ্রাম » ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই সতর্কবার্তা আমলে নিতে হবে। এজন্য প্রস্তুতি দরকার।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

রিওয়ানা বলেন, ‘গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই।’

বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যেসব ভবন আগে হয়েছে, সেগুলোর নব্বই শতাংশ ভূমিকম্প টেকসই না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেয়া যাবে না।’

পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার কাজ শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এ দেশের একটা গোষ্ঠী কখনো আইন মানতে চায় না। পাহাড় কেটে পাহাড়ি এলাকায় ইটভাটা করা হচ্ছে। আমাদের ঝুঁকি কমানোর জন্য পরিবেশকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘একটা দেশে যত বৈচিত্র্য থাকে সে দেশ ততটা সুন্দর। আমাদের দেশে যদি শুধু একটা জনগোষ্ঠী থাকতো তাহলে এত সুন্দর হতো না।’

দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে রিজওয়ানা বলেন, ‘অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত।’

তিনি বলেন, ‘মানুষ এখন পাহাড়ি খাবার খায় ট্রেন্ড হিসেবে, ঐতিহ্য হিসেবে নয়। তবে ঐতিহ্যকে ধরে রাখতে হবে। বিভিন্ন বিভাগীয় শহরে আদিবাসী খাবারের দোকান খোলা যেতে পারে। আদিবাসী কৃষকরা যাতে বঞ্চিত না হয়, খেয়াল রাখতে হবে।’

পাহাড়ে বিদেশি খাদ্যের দিকে বেশি ঝুঁকতে যেয়ে দেশি ফলের জন্য কম জমি বরাদ্দ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৩   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ