সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়

রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে তাদের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়া প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়ে শুভকামনা জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে যান। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১:৪৫:১৯   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির
সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ