আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহেল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর পৌরসভার নোয়াপাড়া চৌরাস্তার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহেল উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আড়াইহাজার থেকে মদনপুরগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে পৌরসভার নোয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী রুহেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪২:৩২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ