ভূমিকম্পে মেট্রো স্টেশনের দেয়াল ও ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলসও

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিকম্পে মেট্রো স্টেশনের দেয়াল ও ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলসও
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



ভূমিকম্পে মেট্রো স্টেশনের দেয়াল ও ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলসও

ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোরেলের চারটি স্টেশন। দেয়াল, ফ্লোরসহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল। খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে, মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শঙ্কার কোনো কারণও নেই।

শুক্রবারের (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোরেলের চারটি স্টেশন।

এর মধ্যে বিজয় সরণি স্টেশনে ইলেক্ট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিন টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যমেরার দিকে তেড়ে আসেন স্টশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও।

একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর ১০ ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা।

তারা বলছেন, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এই অবস্থা হলে তো ভয়ের কারণ। ট্রেন চলাচলের সময় শক্তির কারণে তো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তাই চলাচল করাটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমআরটিডিপি লাইন ফাইভের প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব বলছেন, চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি ৬ লাইন।

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৫   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ