ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

মমিনউল্লাহ ডেভিডের ২১তম এবং মো. সুরুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সদ্য সাবেক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে কাউন্সিলর খোরশেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মমিনউল্লাহ ডেভিডের কবর জিয়ারত করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, মহানগর কৃষক দল নেতা নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আওলাদ হোসেন, রাসেল আহম্মেদ মনির, মো. মুসা, রানা মুন্সি, মো. মিঠু, ওসমান গনি, মো. ইমন, মো. জসিম, মো. আমির হোসেন, কুতুব উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

এক শোকবার্তায় খোরশেদ বলেন, “তাদের মৃত্যু শুধু একটি পরিবার বা সংগঠনের ক্ষতি নয়, এটি ছিল নারায়ণগঞ্জের গণতন্ত্রকামী মানুষের জন্য অপূরণীয় শোকের দিন। ডেভিড ছিলেন তারুণ্যের শক্তি ও সংগঠনের প্রতি নিবেদিত একজন অকৃত্রিম নেতার প্রতীক। সুরুজ্জামান ছিলেন দৃঢ়চেতা, নিবেদিত প্রাণ সংগঠক এবং দলের নির্ভরযোগ্য কর্মী। তাদের অকালে বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা এখনও পূরণ হয়নি।”

তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানো, দলের আদর্শকে লালন করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা- এই গুণগুলো তাদের প্রত্যেকের মধ্যেই ছিল গভীরভাবে প্রোথিত। আমরা কখনোই তাদের ভুলবো না; তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে।”

খোরশেদ দুই প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৯   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ