খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

প্রথম পাতা » খুলনা » খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

জেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজনে নারী সমাবেশ আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

নারী সমাবেশে অতিথিরা বলেন, আমরা চাই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ হউক। নারী নির্যাতন কমিয়ে আনার জন্য নারীদের সক্ষমতা বাড়াতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের উপর নির্যাতন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নেই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারী নির্যাতন দূরের কথা, নারীদের কিভাবে যোগ্য সম্মান দেয়া যায় তা সমাজের ভাবা উচিত। নারীরা মানুষ হিসেবে নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী সমাবেশের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সমাবেশে মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী এ্যাড. শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি নারী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ চলবে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৯   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ