জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে মালদ্বীপের অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে মালদ্বীপের অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে আলোচনা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে মালদ্বীপের অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে আলোচনা

মালদ্বীপে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে দেশটির সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের পরিকল্পনা করছে বাংলাদেশ ও জাতিসংঘ ।

গতকাল (সোমবার) মালদ্বীপের রাজধানী মালে শহরে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর হাও ঝাং এর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে চলমান সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও কথা বলেন উভয় পক্ষ। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তার সহজলভ্যতার বিষয়গুলো আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়।

জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর মালদ্বীপে চলমান কার্যক্রম ও অগ্রাধিকারভিত্তিক খাত সম্পর্কে বাংলাদেশি হাইকমিশনারকে অবহিত করেন। তিনি জানান, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণকে মূল অগ্রাধিকার হিসেবে রেখে কীভাবে সম্পদের ব্যবহার আরও উন্নত করা যায়, সে বিষয়ে জাতিসংঘ কাজ করছে।

অন্যদিকে, হাইকমিশনার নাজমুল ইসলাম অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।

বাংলাদেশি শ্রমিকরা দ্রুত মালদ্বীপের সংস্কৃতি ও ভাষার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন এবং দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এছাড়াও মালদ্বীপ সরকারের সঙ্গে যৌথভাবে জনস্বাস্থ্য, শ্রমিক অধিকার ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে বাংলাদেশ অঙ্গিকারবদ্ধ।

তিনি জাতিসংঘ, মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে শ্রম অধিকার, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ সেমিনার ও প্রোগ্রাম আয়োজনেরও প্রস্তাব দেন।

জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর প্রস্তাবটি স্বাগত জানান। তিনি বলেন, মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় আইওএমকে আরও শক্তিশালী কাঠামো তৈরি করতে উৎসাহিত করা হবে।

আইওএম বাংলাদেশ ও আইওএম মালদ্বীপের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্ভব বলে সহমত প্রকাশ করেছে উভয়পক্ষ। এটির মাধ্যমে নিরাপদ অভিবাসন ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ত্রিপক্ষীয় কাঠামো আরও মজবুত হবে।

একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, জাতিসংঘ, বাংলাদেশ ও মালদ্বীপের যৌথ উদ্যোগ অঞ্চলটিতে শান্তি, মানবসুরক্ষা, অভিবাসী কল্যাণ এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৯   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ