আগামী দিনে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী দিনে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



আগামী দিনে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলানায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই দাবি করে বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপির ৩১ দফাই আগামী ১০০ বছরের মুক্তির সনদ। বেগম খালেদা জিয়া হবেন আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, জাতি এখন কঠিন প্রশ্নের মুখোমুখি। অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছেন, ইসলামের নাম ভাঙিয়ে করছেন রাজনীতি।

তিনি আরও বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৫   ২০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ