ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলী।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসক ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদানের এক থেকে দেড় বছরের স্বল্প সময়ে জেলায় ভূমি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরকারের এই কর্মকর্তা। তার নির্দেশনায় ভূমি অফিসে চালু করা হয় কর্পোরেট সেবা। যেখানে একই কক্ষে বসে সব কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দেন। এতে নামজারিসহ সব সেবা দ্রুত ও হয়রানিমুক্ত হচ্ছে বলে দাবি তাদের। এমনকি এই সিস্টেমের কারণে অসাধুচক্রের দৌরাত্ম কমার পাশাপাশি ফাইলের জট কমেছে যেমন, তেমনি গতি বেড়েছে ভূমি সেবার।

সাবেত আলী পঞ্চগড় জেলা প্রশাসক থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেত আলী বলেন, আমি চেষ্টা করেছি গ্রামের সহজ সরল মানুষরা যেন হয়রানিমুক্ত সেবা পায়। এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে না হয়। তাই কর্পোরেট সেবা চালু করেছি। আমার এই চেষ্টার পেছনে আমার সহকর্মীরা দারুন ভূমিকা রেখেছে। এই অর্জন আমাদের সবার।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫০   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাট কাটিয়ে জনকল্যাণভিত্তিক নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু
৯ মাসের সন্তানকে ‘হত্যা’: মায়ের হাত-পা বেঁধে খুঁটিতে রাখল শ্বশুরবাড়ির লোকজন
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ