ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আঘাত করতে পারবে না: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আঘাত করতে পারবে না: ডিসি
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আঘাত করতে পারবে না: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “আমরা চাই ঐক্য আরও বৃদ্ধি হোক। একাত্তর ও চব্বিশ নিয়ে আলোচনার কারণ হলো- আমরা অনেক বিষয়েই একমত হতে পারি না। এজন্যই বারবার ইতিহাস সৃষ্টি হয়।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপশক্তি আমাদের আঘাত করতে পারবে না। কিন্তু আমরা নিজেরাই যখন বিভাজন তৈরি করি, তখন অপশক্তি সেই সুযোগ পেয়ে যায়। তবে কোনো অপশক্তিই ভালো শক্তির সঙ্গে লড়াইয়ে টিকতে পারে না। সুযোগ দেব কি দেব না, সেটি আমাদের হাতে।”

রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এই রাষ্ট্র জনগণের। এখানে জনগণের প্রতিনিধিরা আছেন। রাজনৈতিক নেতারা যেভাবে সিদ্ধান্ত নেন, সরকারি কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব সেই সিদ্ধান্ত আইনের আওতায় বাস্তবায়ন করা। স্বপ্ন বাস্তবায়ন ও উদ্যোগ গ্রহণ- এসব রাজনীতিবিদদের কাজ, কারণ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝেন। তাই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস আপনাদের প্রস্তাব অনুযায়ীই উদযাপন করা হবে, তবে আইনের নিয়মের মধ্যে থেকে।”

সভায় অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি জানান, সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, জাবেদ আলমসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৭   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ