আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



আজকের রাশিফল

মেষ: দুদিন পরেই গ্রামে যাওয়ার পরিকল্পনা হতে পারে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তারা ভালো ফলাফল পাবেন। চাকরিজীবীদের উন্নতি হবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার গলার কোনো সমস্যা হতে পারে।

বৃষ: পরিবারে হঠাৎ অতিথি সমাগম বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে ঋণ পরিশোধের চাপ আপনার ওপর বাড়তে পারে। চাকরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীরা পুরানো কোনো আদালতের মামলা থেকে রেহাই পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন: প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারেন।

কর্কট: ব্যবসায়ে বন্ধুকে শেয়ারে নেবেন না। এর ভবিষৎ ভালো হবে না। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় অবহেলা করলে আপনারই ক্ষতি হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার করা কাজে ত্রুটি খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে।

সিংহ: কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কিছু অসমাপ্ত কাজের জন্য আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। খরচ বাড়তে পারে।

কন্যা: অফিসে বস আপনার পরিশ্রমে খুব খুশি হবেন। বসের প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। ব্যবসায়ীদের ভালো আর্থিক লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

তুলা: স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। চাকরিজীবীদের কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে।

বৃশ্চিক: সঞ্চয়ের নজর দিন। সামনে বড় খরচের খাত বের হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। বিক্রয় বৃদ্ধি হবে এবং আজ আপনি স্টক বাড়ানোর পরিকল্পনাও করতে পারেন। সরকারী চাকরিজীবীদের সব কাজ খুব সাবধানে করার পরামর্শ দেয়া হচ্ছে। সামান্য ভুল হলেও বড় ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

ধনু: অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ কাজের চাপ কম থাকবে। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা যদি সম্প্রতি কোনো বিনিয়োগ করে থাকেন, তাহলে এর থেকে দ্বিগুণ লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।

মকর: চাকরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। অন্যের দোষ খোঁজা এড়িয়ে চলুন। এতে শুধু আপনার কাজেই প্রভাব পড়বে না, পাশাপাশি আপনার ভাবমূর্তির ওপরও খারাপ প্রভাব পড়বে। আজ অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন।

কুম্ভ: কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির গাইডলাইন পেতে পারেন। শিগগিরই আপনার কর্মজীবন নতুন দিকে এগিয়ে যাবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে টাকা ফেরত পেতে আরও দেরি হতে পারে। যে কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে।

মীন: শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং আজ আপনি শিক্ষা সম্পর্কিত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকরিজীবীদের সময়মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেয়া হচ্ছে। কর্মক্ষেত্রের সব নিয়ম ঠিকমতো মেনে চলুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকলে, তা আজই শেষ হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৩   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ