চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার অভিযোগ তুলে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বন্দরের প্রবেশপথে তিনটি পয়েন্ট– নগরীর মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড়পুল এলাকায় এ কর্মসূচি শুরু করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নামে একটি সংগঠনের নেতারা।

এসময় ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘এক হও লড়াই কর দুনিয়ার মজদুর’ স্লোগান দেন তারা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান স্কপ নেতারা।

স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই।

বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে। এ সরকারের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই। সরকারের কাজ নির্বাচন, দ্রুত নির্বাচন দেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি। কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন। তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, বন্দরের এনসিটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। এনসিটি ইজারার উদ্যোগের তীব্র নিন্দা জানাই। আমাদের লড়াই করে প্রতিহত করতে হবে। দেশকে বিক্রি করতে দেব না। প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বলেন, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি আজ সকাল ১০টা থেকে তিনটি পয়েন্টে শুরু হয়েছে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড়পুল এলাকায় এ অবরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ