বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ প্রদান
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ প্রদান

ফরাসি সরকার প্রথমবারের মতো একজন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড লেভেল’ প্রদান করেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লেট মঙ্গলবার তার বাসভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে এই সম্মাননা তুলে দেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই পদক পান। প্রথম বাংলাদেশি তিনিই এ সম্মানে ভূষিত হলেন।

ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২-২০২৩ সালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালি-তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান, মালি থেকে পার্শ্ববর্তী দেশ নাইজার ও চাদে পুনর্বিন্যাসের ফলে মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের হাতে আসে। এ জটিল এবং সংবেদনশীল পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম নিরলসভাবে কাজ করে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুশৃঙ্খল মোতায়েন নিশ্চিত করে।

পরবর্তীতে, ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বাধীন লজিস্টিকস টিমের পেশাদারিত্ব, নিষ্ঠা, দলগত সমন্বয় এবং সূক্ষ্ম পরিকল্পনার ফলে সকল জাতিসংঘ সদস্য ও তাদের ব্যবহার করা অস্ত্র-সরঞ্জামাদি নিরাপদে ফেরত পাঠানো সম্ভব হয়।

আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনে তার এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার তাকে এ সম্মাননা দিয়েছে।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল আজহার একজন অভিজ্ঞ শান্তিরক্ষী হিসেবে সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ বিভিন্ন দেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০০   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ