ইসলামপুরে কর ফাঁকি রোধ ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে কর ফাঁকি রোধ ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



ইসলামপুরে কর ফাঁকি রোধ ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শক্তিশালী তামাক নীতি দ্রুত চূড়ান্ত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​বুধবার (২৬ নভেম্বর) সকালে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারী, জারুলতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম, যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর মাহমুদুল হাসান রুবেল সহ আরও অনেকে।

​বক্তারা তামাকজাত পণ্যে সরকারি কর ফাঁকি দিতে ব্যবহৃত নানা কৌশল ও ফাঁকফোকরগুলো তুলে ধরেন। তারা তামাকের যত্রতত্র ব্যবহার, এর ফলে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং ক্ষতিকর নানাবিধ তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করেন। একইসাথে, কর ফাঁকি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

​মানববন্ধন শেষে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার পক্ষ থেকে শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জামালপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫২:৫৯   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ