অনলাইনে অপতথ্য রোধে টিকটকের সাথে ইসির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনলাইনে অপতথ্য রোধে টিকটকের সাথে ইসির মতবিনিময়
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



অনলাইনে অপতথ্য রোধে টিকটকের সাথে ইসির মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির নানা দিক নিয়ে টিকটকের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশনের (ইসি)।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, অন্য চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় টিকটকের পক্ষে নেতৃত্ব দেন সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।

বৈঠক শেষে ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আমাদের প্ল্যাটফর্মটা যেন কোনোভাবেই ইলেকশন রিলেটেড মিসইনফরমেশন ছড়ানো বা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার না হয় সে ব্যাপারে আমরা ইসিকে আশ্বস্ত করেছি। আমরা ইসিকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে একসাথে কাজ করব যাতে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোন রকমের ব্যত্যয় সৃষ্টি না হয়।

ফেরদৌস মুত্তাকিম জানান, সভায় টিকটক প্ল্যাটফর্মে নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সুরক্ষিত রাখার প্রক্রিয়া সম্পর্কে ইসি কর্মকর্তাদের অবহিত করা হয়। টিকটকের কমিউনিটি গাইডলাইন, ভুয়া বা মিথ্যা তথ্য সংক্রান্ত নীতিমালা, রাজনৈতিক কনটেন্ট, এবং বিভ্রান্তিকর আচরণ চিহ্নিত করার নিয়মনীতির বিষয়গুলো এই আলোচনায় উঠে আসে। টিকটক ইউজারদের নির্ভরযোগ্য তথ্য দিতে, নিয়ম ভঙ্গের রিপোর্ট করার ক্ষেত্রে এবং নির্বাচন-সম্পর্কিত কনটেন্ট বুঝতে, টিকটকের বিভিন্ন টুল ও ফিচারগুলো কীভাবে সাহায্য করছে সেটি জানানো হয়।

তিনি জানান, ‘নির্বাচন নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের ইউজারদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে কাজ করে যাবে টিকটক।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৩   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ