জামালপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: আহত ৪, একজন মুমূর্ষু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: আহত ৪, একজন মুমূর্ষু
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



জামালপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: আহত ৪, একজন মুমূর্ষু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিয়াস নামের এক কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খাঁন (ফরহাদ) এর কর্মী-সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে আসার সময় উপজেলার মলমগঞ্জ বাজারে পৌঁছালে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

​এই হামলায় ফরহাদ গ্রুপের ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে পিয়াস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুই গ্রুপের সংঘর্ষের কথা জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। তবে হতাহতের বিষয়ে তারা (পুলিশ সদস্যরা) আসলে বিস্তারিত বলা যাবে।”

​ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার কোনো লোক ওখানে যায়নি। যদি আমার কোনো লোক থাকে, তার উপযুক্ত বিচার করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৬   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ