জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) নগরীর তক্কার মাঠ এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিল ‘দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।’ কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন কার্যক্রম, তরুণ উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়, স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, প্রাণিসম্পদ খাতে অধিক অংশীজনকে সম্পৃক্ত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সরকার বিভিন্ন কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। তিনি প্রাণিসম্পদ উন্নয়নে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

আলোচনা ও র‌্যালি শেষে অতিথিরা প্রদর্শনীস্থলের স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ ইউনুস আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।

বাংলাদেশ সময়: ২২:৪২:১২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ