রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে

প্রথম পাতা » গাজীপুর » রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে

রেলওয়ে বিভাগ কাম্য জনবলের তিনভাগের একভাগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের পর এ কথা বলেন শেখ মইনউদ্দিন। এ সময় তিনি প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তি‌নি বলেন, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভি‌ত্তিতে জংশন প‌রিদর্শনে এসেছি। রেলযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শেখ মইনউদ্দিন বলেন, ২০১৬ সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি। যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, জয়দেবপুর জাংশনে যেহেতু রেললাইন সম্প্রসারণের কাজ অব্যাহত আছে তাই সাময়িক সময়ের জন্য গণভোগান্তি মেনে নিতে হবে।

তবে পরিদর্শন শেষে যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয় সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

পরিদর্শনকালে বিশেষ সহকারীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফা‌হিমুল ইসলাম,রেলওয়ের মহাপ‌রিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৩৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ