তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, বাড়ছে শীতের তীব্রতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, বাড়ছে শীতের তীব্রতা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। প্রবল হিমেল হাওয়া এবং উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

এর আগে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে। শৈতপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪২   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ