এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই : রিজভী
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না।’ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছে, এক হয়েছে, গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছে।
উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।’

রিজভী বলেন, ‘ইকোনমিকস শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো হাসিনোমিকস। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে— এটাই ছিল সেই নীতি। পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার আমলে।

তিনি বলেন, ‘দেশ আজ সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছে। নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। তবে একদিকে পদক্ষেপ নেওয়া হলেও অন্যদিকে ধস নামছে।
কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে।’

সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতির বিষয়ে তিনি বলেন, ‘ব্যাংকের দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হচ্ছে কিভাবে? ভল্টে নাকি আরো স্বর্ণ আছে, এ নিয়ে নানা কথাবার্তা চলছে। এই স্বর্ণ শেখ হাসিনা বা তার দলের ঘনিষ্ঠ কারো কি না, তা শিগগিরই হয়তো প্রকাশ পাবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৯   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ