আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়, এটা বেদাত, এটা শিরক। আবার উনারা দাঁড়িপাল্লায় ভোট চায়।
শুধু ধর্মান্ধের কারণে এই এলাকার মানুষ দাঁড়িপাল্লায় কখনো ভোট দেয়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন।
কারণ এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ বসবাস করে। সব ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৬   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ