বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিনকে সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিনকে সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিনকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিনের সঙ্গে চাকরিকালীন অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা জসীম উদ্দিনের স্বল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রহণকৃত পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর পারিবারিক জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৪   ২৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ