বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

নারায়ণগঞ্জে জামায়তে ইসলামী নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, “নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে দেশের চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ হবে।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় শেষে ফরাজীকান্দা থেকে শুরু হওয়া গণসংযোগ মদনগঞ্জ বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে নাসিক ১৯নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতের নেতৃবৃন্দ। মাওলানা মইনুদ্দিন জাকাত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, “যাকাত চালু হলে কেউ অনাহারে থাকবে না।”

তিনি উপস্থিত জনসাধারণকে উদাত্ত আহ্বান জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী দলকে ভোট দিতে।

গণসংযোগ ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়তে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুর রহমান জাফরী, সেক্রেটারি কাজী মামুন, মহানগরী শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, বন্দর উত্তর থানার সেক্রেটারি জহিরুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৯   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ