অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রথম পাতা » খুলনা » অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই গোপালগঞ্জ, যশোর খুলনা জেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:১১:০৩   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার
স্বাস্থ্যমন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ