অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন

প্রথম পাতা » খুলনা » অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে ‘দুর্বার নেটওয়ার্ক’ ও ‘নারীপক্ষ’।

নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন টিআইবির সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুনসহ অনেকে।

মানববন্ধনে মানবাধিকার সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ঘরে কিংবা বাইরেই সীমাবদ্ধ নেই, বর্তমানে অনলাইনেও তা বেড়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২১   ৬ বার পঠিত   #  #  #  #







খুলনা’র আরও খবর


অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ