ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মিলন সমাপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মিলন সমাপ্ত
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মিলন সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মিলন আজ শেষ হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার ‘কৃষিভিত্তিক শিল্পের বিপণনে সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয় এ আয়েজন করে। সম্মিলনটি গত শুক্রবার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে শুরু হয়। এর আগে একইস্থানে তিন দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।

সেমিনারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জেলার বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিসিক ঢাকার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জিয়াউল হক এবং ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
সেমিনার শেষে বিসিক উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সনদ ও শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। সন্ধ্যার পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় অর্ধশতের অধিক স্টলের মধ্যে ২৫টিই ছিল নারী উদ্যোক্তাদের।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৭   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ