খুলনায় চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ

প্রথম পাতা » খুলনা » খুলনায় চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



খুলনায় চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ

খুলনার শিববাড়ী মোড় বাবরী চত্বরে চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। অর্থসহ কোরআন তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। পরে ইসলামী সংগীত শুরু হয়। এর আগে সমাবেশস্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছে। ১২টায় সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় জাতীয় নেতাকর্মীরা মঞ্চে আসবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৪   ২৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ