বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

প্রথম পাতা » খুলনা » বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পরিপূর্ণ সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আসরের পর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা বিএনপি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এসময় বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৯   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ