আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত

প্রথম পাতা » চট্টগ্রাম » আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরা ‘অসিলা’ মাত্র।”

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবু দেবীদ্বার আমি ছেড়ে যাব না।
যদি হেরেও যাই তারপরও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।’

তিনি বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে।
যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৪   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ